উপকুল দেহলভি
পশ্চিমা আকাশে সুখ তারা দেখি
জোনাকিরা মিটিমিটি চলে একিবেকি।
কি যেন সে শুকতারা বলে ইশারায়
বন্ধু বানাতে সে আমাকেই চায়।
শুকতারাটারও নাকি দুঃখ ঢের
একবার শুনে বলি খুলে বলো ফের।
শুকতারা ভারি খুশি আমাকে পেয়ে
কালো মেঘ ধোয়াটে এলো যে ধেয়ে।
পলকের মাঝে সে কোথা হলো হারা
বন্ধু হারিয়ে আমি কেঁদে দিশেহারা; কবিতাটি অসাধারণ রকমের ভালো লাগলো; আপনাকে আমার ঘরে আমন্ত্রণ;
সূর্য N/A
@ রুহুল আমিন রুমী এটা আমার কবিতার ভুল নয়, গল্পকবিতার এডিটর সাহেব এমন উল্টা পাল্টা সাজিয়েছেন, আসলে এটা নবেল পাওয়ার মত কবিতা>>> নিজের সৃষ্টি সম্পর্কে ভাল ধারনা থাকা দোষের কিছুনা। তবে অহমিকা/অহংকার কিন্তু বড়ই খারাপ জিনিস।
সূর্য N/A
শেষদিকটা ভাল লেগেছে। প্রথম দিকটায় লাইন ভেঙ্গেও তাল খুজে পাওয়া যায়নি। ছন্দে "সমমাত্রা" বলতে একটা কথা আছে, সেটা ধরে রাখতে পারলে ভাল হতো..........
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।